৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস ও মানবন্টন
দীর্ঘ ১৫ টি বছর পর আবার ফিরে আসছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষা। বিগত বছর গুলোতে বৃত্তি পরীক্ষা হয়নি, অর্থাৎ প্রাথমিক ও জনিয়র বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিলো। তবে চলতি বছর থেকে মানে ২০২৫ সাল থেকেই পুনরায় চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। আর এ সিদ্ধান্ত একদম চূড়ান্ত। তাই তোমরা যারা এ বছর বৃত্তি পরীক্ষা দিতে চলেছো তাঁদেরকে সিলেবাস সম্পর্কে একটি পরিষ্কার ধারনা রাখতে হবে। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে।
তাই তোমাদের হাতে বেশ কয়েকমাস সময় এখনও আছে। তাই এখন থেকেই পড়াশুনার পাশাপাশি পরীক্ষার মানবণ্টন ও অন্যান্য তথ্যবলী সম্পর্কে জেনে রাখা ভালো। আজকের আর্টিকেল এ আমরা ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস ও মানবন্টন সম্পর্কে আলোচনা করবো এবং তোমাদেরকে পরিষ্কার ধারনা দিতে চেষ্টা করবো।
আরও পড়ুনঃ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষার সাজেশন
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫
এর আগে সর্বশেষ ২০০৯ খ্রিষ্টাব্দে অষ্টম শ্রেণিতে সরকারিভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে অষ্টম শ্রেণিতে চালু করা হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (JDC) পরীক্ষা। পাবলিক পরীক্ষার ধাঁচে এই পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা বেড়ে যায়। শিক্ষাবিদ ও অভিভাবকদের একাংশ দীর্ঘদিন ধরে এই পরীক্ষার বিরোধিতা করে আসছিলেন এবং তা বাতিলের দাবি জানাচ্ছিলেন।
অবশেষে সমালোচনার মুখে ২০২৩ খ্রিষ্টাব্দে সরকার জেএসসি/জেডিসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাস অনুযায়ী অষ্টম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা গ্রহণ করে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা দেশত্যাগ করলে পরের বছরও জেএসসি/জেডিসি কিংবা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘ বিরতির পর চলতি বছর আবারও অষ্টম শ্রেণিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা।
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস
আগেই বলেছি যে, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে হলে তোমাদেরকে সিলেবাস সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। বৃত্তি পরীক্ষা হবে মূল বইয়ের উপর ভিত্তি করে, তাই মূল বই আয়ত্বে থাকা বৃত্তি পরীক্ষায় ভালো করার একটি অন্যতম উপায়। তোমরা যারা এ বছর বৃত্তি পরীক্ষায় বসতে চাচ্ছো তাঁরা এখন থেকেই বাংলা, গনিত, ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় গুলোর জন্য মূল বই বারবার পড়তে হবে। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল প্রশ্ন বই থেকেই আসবে, তাই বই পড়ার কোন বিকল্প নেই।
৫ টি বিষয়ের উপর মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে ১০০ নম্বরের বাংলা, ১০০ নম্বরের ইংরেজি, ১০০ নম্বরের গনিত, ৫০ নম্বরের বিজ্ঞান এবং ৫০ নম্বরের বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা হবে।
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার মানবণ্টন
বৃত্তি পরীক্ষার জন্য তোমাদেরকে শুরুতেই সবথেকে বেশি ফোকাস করতে হবে বাংলা, ইংরেজি এবং গনিতে কারণ এগুলো ১০০ নম্বরের পরীক্ষা হবে। পাশাপাশি বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় – এই দুই বিষয়ের জন্য ৫০ নম্বর করে রাখা হয়েছে। ফলে যদিও এই দুটি বিষয়ে নম্বর তুলনামূলকভাবে কম, তবুও এগুলোকে অবহেলা করার সুযোগ নেই, কারণ সামগ্রিক ফলাফলে এগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এভাবে দেখা যায়, বাংলা, ইংরেজি ও গণিতে শক্তিশালী প্রস্তুতির পাশাপাশি বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের উপরও সঠিক অনুশীলন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে সহায়তা করবে। প্রতিটি বিষয় রুটিন অনুযায়ী পড়বে। অর্থাৎ একটা রুটিন তৈরি করে নিবে এবং সেটা অনুযায়ী প্রতিদিন ২/৩ টি সাবজেক্ট করে পড়বে।
কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ
সিলেবাস ও মানবণ্টন জানার পাশাপাশি আমরা তোমাদেরকে কিছু অতি গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই যাতে তোমরা ভালো করে পড়াশুনা করে বৃত্তি পরীক্ষায় সেরা ফলাফল পেটে পারো। আমরা এরপর ৫ টি সাবজেক্টের জন্য সাজেশনও দিবো যাতে তোমাদের প্রস্তুতি নিতে সহজ হয়। তাহলে চলো, দেখে নাও তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কি কি পরামর্শ বা টিপস থাকছে।
- প্রতিদিন সব বিষয়ের জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে
- গণিত ও ইংরেজি অনুশীলনে বেশি সময় দাও
- কোন বিষয় থেকে কত নম্বর আসবে তা জেনে নাও
- বেশি নম্বরের টপিক আগে শেষ করতে হবে
- হাতের লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন
- পুনরাবৃত্তি ছাড়া পড়া কখনোই শেষ করবে না
- নতুন টপিক পড়ার সাথে সাথে পুরনো টপিক রিভিশন দাও
- পরীক্ষার অন্তত ৭ দিন আগে থেকে নতুন টপিক না নিয়ে শুধু পুনরাবৃত্তি করো
- শেষ মুহূর্তে পড়া না পড়ার দুশ্চিন্তা বাদ দিতে হবে।
শেষ কথা
চলতি শিক্ষা বছর থেকে অষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা মূল্যায়ন করা যায়। তবে এ পরীক্ষা পূর্বের মতো একই পদ্ধতিতে হবে নাকি নতুন কোনো নিয়মে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আশা করি তোমরা ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস ও মানবন্টন সম্পর্কে কিছুটা হলেও ধারনা পেয়েছো আমাদের এই আর্টিকেল থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতেই পরীক্ষার ধরণ নির্ধারণ করা হবে। এর আগে পাবলিক পরীক্ষার মতো করে জেএসসি/জেডিসি পরীক্ষা নেওয়া হতো, যা সারাদেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জিপিএ ৫ পাওয়ার অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করেছিল। সেই অভিজ্ঞতার আলোকে এবার অষ্টম শ্রেণিতে নতুন করে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিঃসন্দেহে এই উদ্যোগ প্রশংসার দাবীদার।